Recents in Beach

header ads

অপরাধীদের প্রিয় ইউরো ব্যাংক নোট !

আন্তর্জাতিক ডেস্ক,
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি বলছে, গত বছরের শেষ ছয় মাসে আগের ছয় মাসের চেয়ে ইউরো নোট বেশি জাল হয়েছে! অবশ্য সংখ্যার হিসেবে পরিমাণটা বেশি নয়। সোমবার এই তথ্য জানিয়েছে সংস্থাটি।
ইসিবি বলছে, বাজারে থাকা প্রায় দেড় হাজার কোটি ইউরো নোটের মধ্যে জাল হয়েছে সাড়ে তিন লাখের একটু বেশি। এদিকে, ইউরোকে আরও সুরক্ষিত করতে ইসিবি ১০ ইউরোর নতুন ব্যাংক নোট উন্মোচন করেছে। ২৩ সেপ্টেম্বর থেকে এর ব্যবহার শুরু হবে। আপরাধীরা যেন সহজে এই নোট জাল করতে না পারে সে লক্ষ্যে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
এর আগে গত মে মাসে ৫ ইউরোর নতুন নোট বাজারে ছাড়া হয়। ধীরে ধীরে অন্য নোটগুলোও নতুন করে বাজারে ছাড়ার পরিকল্পনা করছে ইসিবি। উল্লেখ্য, এখনকার নোটগুলো ২০০২ সাল থেকে বাজারে আছে। আস্তে আস্তে সেগুলো উঠিয়ে ফেলবে ইসিবি।
সপ্তাহের শুরুতে ইউরোপের পুঁজিবাজারের অবস্থা ভালোই ছিল। বিশেষ করে ব্যাংকগুলোর শেয়ার বেড়ে গিয়েছিল। কারণ ইউরোপের ২৭টি দেশের কেন্দ্রীয় ব্যাংক রবিবার, ঋণ দেয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য বেঁধে দেয়া একটি নীতি সহজ করে দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। ২০০৭ সালে আর্থিক সংকট শুরু হওয়ার পর এ সংক্রান্ত নীতিটি কঠোর করা হয়েছিল। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকগুলো নতুন সিদ্ধান্ত নিয়েছে।
ইউরোপের অর্থনৈতিক অবস্থা দিনদিন উন্নতির দিকে যাওয়ায় ইউরোজোনের উপর আস্থা বাড়ছে বিনিয়োগকারীদের। ফলে এই এলাকার বন্ড কেনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। ফলে ইউরোজোনের বেইলআউটপ্রাপ্ত দেশ স্পেন, ইটালি, পর্তুগাল ও আয়ারল্যান্ডের ইস্যু করা বন্ড এখন সংকটের আগের সময়কার হারে লেনদেন হচ্ছে। এই হারটা চার শতাংশের নীচে। ২০১২ সালে যেটা ছিল ছয় শতাংশের বেশি।
এখানে বলা যেতে পারে, আর্থিক দিক দিয়ে ইউরোপের সবচেয়ে সুরক্ষিত দেশ জার্মানির বন্ড শুক্রবার লেনদেন হয়েছে ১.৯ শতাংশ হারে। আর ফ্রান্সের হার ছিল ২.৫ শতাংশ।

Post a Comment

0 Comments