খেলাধুলা প্রতিবেদক :
আইসিসির সাথে তিন মোড়লের যোগসাজেশে করা টেস্ট ক্রিকেট ধ্বংসের পথ আপাতত বন্ধ। বাংলাদেশের সাথে হাত মিলিয়ে পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা প্রবল বিরোধিতা করেছে আইসিসির প্রস্তাবের। ফলে মূল সভায় ভোটাভুটিতে উঠানোর আগেই বাতিল হয়ে গেছে টেস্ট ক্রিকেটের দ্বি স্তরের ফালতু প্রস্তাব। এ প্রস্তাবের বিরোধিতায় সবার আগে আইসিসিকে চিঠি দিয়ে বিরোধিতা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন পর্যন্ত অন্য কোনো চিঠি দিয়ে আইসিসিকে নিজেদের অবস্থান জানায়নি।
এর আগে আইসিসির বৈঠকে স্কাইপির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপনকে এক রকম শাসিয়েছিলেন ভারতীয় বোর্ডের কর্তা এন শীনাবাসন। চিঠি দিয়ে প্রস্তাবের বিরোধিতা করে ভারতীয় বোর্ডকেও চরম শিক্ষাটা দেওয়া হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের আজ্ঞাবহ, এমনটি ভাবার আর কোনো সুযোগ নেই ভারতের।
দুবাইয়ে চলমান আইসিসির সভায় তিন মোড়লের প্রস্তাবে সাড়া দেয় জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। নানা রকম প্রলোভন দেখিয়ে প্রস্তাবে রাজী করানো হয় তাদের। একই রকম প্রলোভন দেখানো হয়েছিলো বাংলাদেশকেও। কিন্তু বাংলাদেশ বোর্ডের পক্ষ থেকে সরাসরি না করে দেওয়া হয়। পরে দুবাইয়ে না যাওয়া ভারতীয় বোর্ড প্রধান শ্রীনিবাসন স্কাইপিতে নাজমুল হাসান পাপনের সাথে কথা বলেন।
হুমকি দিয়ে শ্রীনিবাসন বলেন, “আমরা ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে দল পাঠাবো না, এশিয়া কাপেও যাবো, দেখবো আপনারা কী করেন।”
শ্রীনিবাসনের হুমকি আমলে না নিয়ে বাংলাদেশ বোর্ড সরাসরি চিঠি দিয়ে আইসিসিকে নিজেদের অবস্থান জানিয়েছে। ফলে ভোটাভুটিতেই যাচ্ছে না ওই প্রস্তাব। তবে আইসিসির উপার্জিত অর্থের ভাগ বাটোয়ারা নিয়ে কিছু বৈষম্যের প্রস্তাবিত খসড়া উঠতে যাচ্ছে ভোটাভুটিতে।


0 Comments
Thank's for your comment...