Recents in Beach

header ads

ভুল স্বীকার করতে গিয়ে মন্ত্রীর ভুল

শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে বসে ধূমপানের পর তীব্র সমালোচনার মুখে পড়েন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। আর নিজের এমন ‘অসামাজিক কাণ্ডের’ জন্য ক্ষমাও চাইলেন তিনি।
মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে নিজের ফেসবুক পেইজে এক স্ট্যাটাসের মাধ্যমে ক্ষমা চান মন্ত্রী। কিন্তু সংক্ষিপ্ত এ স্ট্যাটাসে দেখা গেল অনেক বানানের ভুল।
প্রকাশিত স্ট্যাটাসে মন্ত্রী 'গণমাধ্যম', 'স্মোকার', 'ধূমপান', 'আগামী', 'আত্ম-উপলব্ধি', 'গুণ' -বানানগুলো লিখেছেন যথাক্রমে- 'গনমাধ্যম', 'স্মুকার', 'ধুম পান', 'আগামি', 'আত্ম-উপলদ্বি', 'গুন'।- বাক্যে 'চেইন স্মোকার' শব্দটির পর এবং 'কিন্তু' শব্দটির আগে যতিচিহ্ন স্বরূপ দাঁড়ি বা কমা বসার দাবি করে, কিন্তু তা বসেনি। এছাড়া 'কোনোভাবে' (মন্ত্রী যদিও লিখেছেন 'কোন ভাবে') এবং 'আন্তরিকভাবে' শব্দ দুটিতে 'ভাবে' শব্দটি পূর্বের শব্দের সাথে সংযুক্ত হবে। 'আগামীতে' শব্দটির প্রয়োগ ভুল হয়েছে। এক্ষেত্রে শুদ্ধ প্রয়োগ হলো- 'আগামী দিনে', 'আগামী সময়ে' কিংবা 'ভবিষ্যতে'। 'হয়নি' শব্দের স্থলে লেখা হয়েছে- 'হয় নাই'।
মন্ত্রীর এমন ভুল বানানের স্ট্যাটাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা-সমালোচনা চলছে। তারপরও মন্ত্রীর ক্ষমা চাওয়ার বিষয়টিকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন।
ভুল স্বীকার করতে গিয়ে মন্ত্রীর ভুল
মন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
"গতকাল এবং আজকে বিভিন্ন গনমাধ্যমে আসা আমার একটি ছবি নিয়ে আমি খুবই লজ্জিত। অস্বীকার করি না, আমি একজন চেইন স্মুকার কিন্তু এভাবে প্রকাশ্যে ধুম পান করা আমার কোন ভাবে ঠিক হয় নাই। গতকাল অনেকটা আনকন্সাস মাইন্ডে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি আন্তরিক ভাবে ক্ষমা চাচ্ছি। এরকম ঘটনা আগামিতে আর হবে না। আমি আশা করি আমার আত্ম-উপলদ্বিকে আপনারা বিবেচনায় এনে নিজ গুনে ক্ষমা করবেন।"
এদিকে মন্ত্রীর এমন বানান ভুলে ভরা স্ট্যাটাস নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। তারপরও মন্ত্রীর ক্ষমা চাওয়ার বিষয়টিকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন।
সোমবার সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে জেএসসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এক অনুষ্ঠানের মঞ্চে বসে প্রকাশ্যে ধূমপান করেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। শিক্ষা প্রতিষ্ঠানসহ জনসমাগম স্থানে প্রকাশ্যে ধূমপান আইনত দণ্ডনীয় হলেও স্কুল-শিশুদের সামনেই মন্ত্রীর সিগারেট টানার এমন দৃশ্য দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তুমুল সমালোচনার ঝড় ওঠে।

Post a Comment

0 Comments