Recents in Beach

header ads

মাদারীপুরে মন্দির ভাঙচুর সংখ্যালঘু পরিবারকে দেশ ত্যাগের নির্দেশ


স্টাফ রিপোর্টার ।। মাদারীপুর
সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কাউকুড়ি গ্রামে সুবাস দত্তের বাড়ির মনসা মন্দির ভাঙচুর করেছে স্থানীয় ধলু মাতুব্বর তার সন্ত্রাসী বাহিনী। সময় তারা নগদ টাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আজ সোমবার দুপুর ২টায় ঘটনাটি ঘটে।  তারা যাওয়ার সময় ওই সংখ্যালঘু পরিবারকে ২৪ ঘন্টার মধ্যে দেশ ত্যাগের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে
পুলিশ, স্থানীয় ক্ষতিগ্রস্থ পারিবার সূত্রে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় ঘটকচর গ্রামের মাদক ব্যবসায়ী ধলু মাতুব্বর ১০/১২জন সন্ত্রাসী নিয়ে সোমবার দুপুর ২টায় উত্তর কাউকুড়ি গ্রামের সুবাস দত্তের বাড়িতে হামলা চালায়। প্রথমে তারা অর্ধশত বছরের পুরানো মনসা মন্দিরে ব্যাপক ভাঙচুর চালায়। একই সময় বাড়ির গৃহবধু সবিতা দত্ত (৪০) অনিমা দত্তকে (২৫) বেদম মারধর করে আহত করে। ওই সময় সন্ত্রাসীরা বাড়ির প্রয়োজনীয় আসবাবপত্র ভাঙচুর এবং নগদ ২০ হাজার টাকাসহ দুটি স্বর্ণের আংটি লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় ২৪ ঘন্টার মধ্যে ওই সংখ্যালঘু পরিবারকে দেশ ত্যাগ করার নির্দেশ দেন। সংবাদ পেয়ে ্যাব- এর মাদারীপুর ক্যাম্পের সদস্য সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে
মাদারীপুর সদর থানার ওসি মো. মোফাজ্জেল হোসেন জানান, মারপিটের ঘটনা সত্য। তবে মন্দির ভাঙচুরের ঘটনা রহস্যজনক। ব্যাপারে মাদারীপুর পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম জানান, আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। জেনেছি সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তবে ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

Post a Comment

0 Comments