Recents in Beach

header ads

বিরোধীদলকে নিশ্চিহ্নে ক্রসফায়ার

ক্রসফায়ারের সাম্প্রতিক ঘটনাগুলোকে বিরোধী দল নিশ্চিহ্নের পরিকল্পনার অংশ দাবি করে তা অবিলম্বে বন্ধ করতে বলেছে বিএনপি। শনিবার এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “ক্রসফায়ারের এই মহাউৎসব বন্ধ করতে হবে। নইলে আমরা চুপ করে বসে থাকব না।”
একুশের বইমেলার উদ্বোধন অনুষ্ঠানের কারণে একদিন পেছানো বিক্ষোভ সমাবেশ রোববার সোহরাওয়ার্দী উদ্যানে হবে বলে তিনি জানিয়েছেন।

রিজভী বলেন, “৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের পর থেকে অবৈধ সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন স্থানে বেছে বেছে নেতা-কর্মীদের ধরে নিয়ে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হচ্ছে। আমরা বলে দিতে চাই, হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে, অপকর্ম যারা করছে, এসব ঘটনার জন্য একদিন অবশ্যই তাদের বিচারের  মুখোমুখি হতে হবে।”
কারামুক্তির পর শনিবার দ্বিতীয়বারের মতো নয়াপল্টনে সংবাদ সম্মেলন করলেন রিজভী। গত ৩০ নভেম্বর তাকে এই কার্যালয় থেকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল।
রিজভী জানান, সোহরাওয়ার্দী উদ্যানে রোববার সমাবেশ করতে ঢাকা মহানগর পুলিশের কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
তিনি বলেন, “এখনো অনুমতি পাইনি। আশা করছি, সমাবেশের অনুমতি পাব। কাল(রোববার) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করব।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, সদ্য কারামুক্ত নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ।

Post a Comment

0 Comments