সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ারের ৮৪তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন কুমার সাঙ্গাকারা। ৫২ বলে ৬টি চারে হাফ সেঞ্চুরি করেন তিনি।
২২ ওভার শেষে লঙ্কার সংগ্রহ তিন উইকেট হারিয়ে ৯৯ রান।
তৃতীয় উইকেট: সোহাগ গাজীর হালকা লাফিয়ে উঠা বল ড্রাইভ করতে গিয়ে ক্যাচ উঠিয়ে দিয়েছেন দিনেশ চান্দিমাল। ক্যাচ নিয়েছেন সোহাগ গাজী। দলীয় ৬৩ রানে আউট হয়েছেন চান্দিমাল।
দিলশান আউট:অষ্টম ওভারের চতুর্থ বলে আউট হয়ে ফিরেছেন দিলশান। রুবেল হোসেনের শর্ট বলে মিডঅফে ক্যাচ উঠিয়ে দেন তিনি। ক্যাচটি নেন মুশফিক। আঙুলের ইনজুরির কারণে কিপিং গ্লাভস ছেড়ে মুশফিক ফিল্ডিং করছেন আজ। গত ম্যাচেও তিনি ফিল্ডিং করেছেন। কিপিং করছেন এনামুল হক বিজয়।
দলীয় ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারালো লঙ্কা। দুটি উইকেটই নিয়েছেন রুবেল হোসেন।
প্রথম উইকেট: দলীয় আট রানে প্রথম উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে পয়েন্টে শামসুর রহমানের হাতে ধরা পড়েন কুশাল পেরেরা। শুভর ক্যাচটি ছিলো অসাধারণ। গত ম্যাচে পাঁচ পাঁচটি ক্যাচ মিস করা বাংলাদেশ হয়তো প্রস্তুতি নিয়েই নেমেছে এ ম্যাচে!
টস: বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা। এর আগে ১৭ তারিখের ম্যাচেও তারা আগে ব্যাটিং করেছিলো। সিরিজের প্রথম ম্যাচটি জিতে ১-০ তে সিরিজে এগিয়ে আছে শ্রীলঙ্কা। আজকের ম্যাচটি জিতলে সিরিজ নিশ্চিত হয়ে যাবে লঙ্কানদের। অন্যদিকে সিরিজে টিকে থাকতে চাইলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
এ ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। পেসার আল আমিনের জায়গায় দলে ঢুকেছেন মাশরাফি বিন মর্তুজা। লঙ্কান দলেও একটি পরবির্তন। গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন নোয়ান কুলাসেকারা, তার বদলে ঢুকেছেন স্পিনার অজান্তা মেন্ডিস।


0 Comments
Thank's for your comment...