ময়মনসিংহে ছিনতাই হওয়া মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তিনজন জেএমবিকে ধরিয়ে দিতে দুই লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। রোববার দুপুরে এই পুরস্কার ঘোষণা করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফজুল হক নুরুজ্জামান।
সকালে কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহ আদালতে নিয়ে যাওয়ার পথে পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে ছিনতাই করে নিয়ে যায় তিন জঙ্গিকে।
তারা হলেন- জেএমবির শূরা সদস্য সালাউদ্দিন সালেহীন, জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান ও রাকিব হাসান রাসেল।
রোববার সকালে দুর্বৃত্তরা হামলা চালিয়ে প্রিজন ভ্যান থেকে তাদের ছিনিয়ে নেয়। এ সময় বোমা হামলায় নিহত হন পুলিশ কনস্টেবল আতিক। আহত হন আরো ৩ পুলিশ সদস্য। পরে পুলিশি অভিযান চালিয়ে তাদের বহনকারী গাড়ি ও চালক জাকারিয়াকে আটক করে।


0 Comments
Thank's for your comment...