Recents in Beach

header ads

পাকিস্তানে বিমান হামলা নিহত ১৮

পাকিস্তানের খাইবার অঞ্চলে সন্দেহভাজন বিদ্রোহীদের গোপন ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। এতে কমপক্ষে ১৮ বিদ্রোহী নিহত হন। আহত হন অনেকে।
কর্মকর্তারা জানান, রোববার ভোরে পাকিস্তানের উপজাতীয় গোলযোগপূর্ণ ধিরা উপত্যকার বেশ কয়েকটি গোপন ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালায় নিরাপত্তা বাহিনী।
এ সময় ইসলামপন্থী বিদ্রোহীদের স্বয়ংক্রীয় বিস্ফোরক ডিভাইস তৈরির একটি কারখানা ধ্বংস করে দেয়া হয়। সেইসাথে হামলায় বিপুল পরিমাণ অস্ত্রের বক্স, বুলেট, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদি পুরাপুরি বিধ্বস্ত হয়ে যায়।
ডন জানায়, কয়েকদিন আগে একই প্রদেশের হাঙ্গু জেলার থাল গ্রামে বিদ্রোহীদের বেশ কয়েকটি গোপন আস্তানায় জঙ্গি কপ্টার হামলা চালানো হয়। এতে অন্তত ৯ জন সন্দেহভাজন ‘সন্ত্রাসী’ নিহত হন।
সম্প্রতি পাকিস্তানে সরকার ও তালেবানদের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়। আলোচনার প্রক্রিয়া যখন পুরোদমে চলছে তখনই এ ধরনের হামলার ঘটনা ঘটল।
তালেবানরা বলছে, সরকার হামলা চালানো বন্ধ না করলে এবং তাদের যোদ্ধাদের হত্যা বন্ধ না করলে কোনো ধরনের যুদ্ধবিরতিতে যাবে না তারা।

Post a Comment

0 Comments