Recents in Beach

header ads

ফ্রি ওয়াইফাই জোন হবে পুরো দেশ !

পুরো বাংলাদেশকে ফ্রি ওয়াইফাই জোনের আওতায় নিয়ে আসতে যাচ্ছে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক। চীন এবং রাশিয়ার কারিগরী ও আর্থিক সহায়তায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে এ বিষয়ে রাশিয়া ও চিনের সাথে কয়েকটি চুক্তি করেছে সরকার।
টেলিটকের থ্রিজি ৬৪ জেলা শহরসহ সারা দেশের সকল প্রান্তে পৌঁছানোর কাজ শেষ হলে প্রতিটি টাওয়ারের সাথে একটি করে শক্তিশালী ওয়াইফাই রাউটার স্থাপন করা হবে। একটি রাউটার অন্তত ১দশমিক ৫ বর্গকিলোমিটার শক্তিশালী ওয়াইফাই নেটওয়ার্ক কাভারেজ প্রদানে সক্ষম হবে। এই ওয়াইফাই হবে সবার জন্য উন্মুক্ত এবং একদম ফ্রি। স্পিড প্রাথমিক ভাবে পাওয়া যাবে অন্তত ২৫৬ কেবিপিএস যা পরবর্তীতে আরো বৃদ্ধির সুযোগ থাকবে।  
এই প্রকল্পের আওতায় বিদ্যমান 'টেলিটক থ্রিজি চালু ও সম্প্রসারণ এবং টুজি সম্প্রসারণ' প্রকল্পের আওতা আরো বাড়ানো হবে। সারা বাংলাদেশের তৃণমুল পর্যন্ত পৌছে যাবে টেলিটকের টুজি এবং ৩ দশমিক ৫জি নেটওয়ার্ক। এরপরই কাজ বাস্তবায়ন শুরু হবে টেলিযোগাযোগ খাতের ইতিহাসে বিরল দৃষ্টান্তের এই প্রকল্পটির।
টেলিটকের বরাত দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক ফ্যানপেজে এ তথ্য জানানো হয়েছে।

Post a Comment

0 Comments