Recents in Beach

header ads

সংসদের কার্য উপদেষ্টাসহ ৫টি কমিটি

সংসদে কার্য উপদেষ্টা কমিটিসহ ৫টি কমিটি গঠিত হয়েছে। দশম সংসদের তৃতীয় কার্যদিবস বুধবার দিনের সম্পূরক কর্মসূচীতে কমিটিগুলো গঠিত হয়।
অন্য চারটি কমিটি হলো-কার্যপ্রনালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, পিটিশন কমিটি, সংসদ কমিটি এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
কার্য উপদেষ্টা কমিটি গঠনের ঘোষনা দেন স্পিকার। বাকী চারটি কমিটি গঠনের জন্য প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ আ স ম ফিরোজ। প্রস্তাবগুলো কণ্ঠভোটে পাশের মধ্য দিয়ে কমিটিগুলো গঠিত হয়।
কার্য উপদেষ্টা কমিটি :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- বেগম রওশন এরশাদ, সৈয়দা সাজেদা চৌধুরী, হুসেইন মুহম্মদ এরশাদ, সুরঞ্জিত সেন গুপ্ত, শেখ ফজলূল করিম সেলিম, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মঈন উদ্দিন খান বাদল, রাশেদ খান মেনন, আবদুল মতিন খসরু, ফজলে রাব্বি মিয়া, আ স ম ফিরোজ ও  আনিসুল হক।
কার্যপ্রনালী বিধি সম্পর্কিত কমিটি :
স্পিকারকে সভাপতি করে ১২ সদস্য বিশিষ্ট কার্য প্রণালী বিধি কমিটি গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- হুসেইন মুহম্মদ এরশাদ, সুরঞ্জিত সেন গুপ্ত, ফজলে রাব্বি মিয়া, শেখ ফজলুল করিম সেলিম, অধ্যাপক আলী আশরাফ, আব্দুস শহীদ, আব্দুল মতিন খসরু, আ স ম ফিরোজ, আনিসুল হক, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু।
পিটিশন কমিটি :
স্পিকারকে সভাপতি করে ১০ সদস্য বিশিষ্ট পিটিশন কমিটি গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- শেখ ফজলূর করিম সেলিম, হুসেইন মুহম্মদ এরশাদ, ড. মহিউদ্দিন খান আলমগীর, ফজলে রাব্বি মিয়া, আব্দুস শহীদ, শেখ নুরুল হক, ধীরেন্দ্র দেবনাথ শম্ভূ, মইন উদ্দিন খান বাদল ও সাবের চৌধুরী।
সংসদ কমিটি :
চিফ হুইপ আ স ম ফিরোজকে সভাপতি করে  ১১ সদস্য বিশিষ্ট সংসদ কমিটি গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- নুর ই আলম চৌধুরী লিটন, সগুপ্তা ইয়াসমীন, তাজুল ইসলাম চৌধুরী, ফজলে হোসেন বাদশা, খালিদ মাহমুদ চৌধুরী, আশরাফুল হক, মাহবুব আরা গিনি, নাজমুল হক, তালুকদার মো. ইউনুস ও পঞ্চানন বিশ্বাস।
আইন বিচার :
সুরঞ্জিন সেন গুপ্তকে সভাপতি করে ১০ সদস্য বিশিষ্ট আইন বিচার ও সংসদ মন্ত্রনালয় সম্পর্কিত কমিটি গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন-আনিসুল হক, বেগম সাহারা খাতুন, আব্দুল মতিন খসরু, শামসুল হক টুকু, আব্দুল মজিদ খান, জিয়াউল হক মৃধা, তালুকদার মো. ইউনুস, সংরক্ষিত মহিলা আসনের সদস্যের জন্য একটি, তাজুল ইসলাম চৌধুরী।

Post a Comment

0 Comments